প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকার ২০২৭ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করেছে। এই পুরস্কারটি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লি উন্নয়ন, সমাজসেবা-জনসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণসহ মোট ১৩টি ক্ষেত্রে ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী ও সংস্থার গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে প্রদান করা হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সমন্বয় শাখা থেকে প্রকাশিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ‘স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলি’ অনুসরণ করে মনোনয়ন প্রস্তাব পাঠাতে হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং এর আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে কর্মরতদের মধ্যে থেকে স্বাধীনতা পুরস্কার-২০২৭-এর জন্য মনোনয়ন প্রস্তাব দেওয়া যাবে। প্রস্তাবের ৩০ সেট নির্ধারিত ছকে সংশ্লিষ্ট কাগজপত্রসহ আগামী ১ নভেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সমন্বয় শাখায় পাঠাতে হবে।
মনোনয়ন প্রস্তাবের হার্ডকপির পাশাপাশি সফটকপিও পাঠাতে হবে। সফটকপি নিকশ ফন্টে ই-মেইলে ([email protected]) অথবা ডি-নথির মাধ্যমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্বাধীনতা পুরস্কার-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও নির্ধারিত ছক মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন