প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরা, ১ অক্টোবর, ২০২৬ : দুই বছরের বিরতির পর আবারও শুরু হয়েছে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ আনুষ্ঠানিকভাবে ২০ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস এবং সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত প্রমুখ।
এছাড়া, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপি নেতাকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গও সেখানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়েছে, আজ ১ অক্টোবর থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২০ অক্টোবর পর্যন্ত চলবে।
এদিকে, এই অঞ্চলের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় মেলাকে কেন্দ্র করে জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ৩০০ বছরের এই মেলা পুনরায় চালু হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন