প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইন্ডিয়া জোট প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের প্রস্তাবিত ‘গণ-ইমপিচমেন্ট’ কর্মসূচি একদিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টির কারণে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এই ঘোষণা করেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দিল্লির বাসভবনে বিকাল ৪টায় কর্মসূচিটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখন সেটি শনিবার একই সময়ে অনুষ্ঠিত হবে।
রাহুল গান্ধী সাংবাদিকদের সামনে বিরোধী নেতাদের পাশে বসে বলেন, জ্যেষ্ঠ নেতাদের কথা মাথায় রেখে সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, "ঐকমত্যের ভিত্তিতে আমরা বৃষ্টির কারণে আজকের কর্মসূচি আগামীকাল একই সময়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা মনে করেছি, বৃষ্টিতে জ্যেষ্ঠদের বসে থাকা কঠিন হবে।"
রামলীলা ময়দানে বড় উপস্থিতির আহ্বান
১ নভেম্বর ইন্ডিয়া জোটের প্রস্তাবিত রামলীলা ময়দান অভিমুখী পদযাত্রায় সমাজের বিভিন্ন অংশের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশনের নেতৃত্বের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার অভিযোগ তোলেন।
গান্ধী বলেন, "দুটি কর্মসূচিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সিইসি জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের দলবল কর্তৃক ভারতীয় গণতন্ত্র ধ্বংসের বিরুদ্ধে।"
তিনি আরও অভিযোগ করেন, উত্তর প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব ও তেলেঙ্গানা থেকে মানুষকে দিল্লিতে বিক্ষোভে আসা ঠেকানোর চেষ্টা চলছে। তার ভাষ্য, "স্বরাষ্ট্রমন্ত্রী মানুষের দিল্লিতে আসা ঠেকাতে যথাসাধ্য চেষ্টা করছেন।" তিনি বলেন, "এসব বিধিনিষেধ পেরিয়ে কতজন মানুষ আসতে পারলেন, রামলীলা ময়দানের উপস্থিতিই তা দেখিয়ে দেবে।"
সূত্র: উইয়ন নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন