প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজামুখী ‘গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা’তে হামলার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আবেদন করেছে তুরস্ক। একই সাথে, দেশের নৌবাহিনীর একজন কমান্ডার আফেক মসকোভিচের বিরুদ্ধেও এই আবেদন করা হয়েছে।
তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ বিষয়টি জানিয়েছেন। তিনি লেখেন, ‘গণহত্যাসহ’ নানা অভিযোগে গত ১৪ জুলাই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর পরেই আন্তর্জাতিক পর্যায়ে তাদের সন্ধান ও গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
ইস্তাম্বুলের ১১তম হেভি পেনাল কোর্টে চলমান মামলাটিতে মোট ৩৫ জন আসামির উপস্থিতি রয়েছে।
আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়ার সময় বেসামরিক ব্যক্তিদের ওপর সশস্ত্র হস্তক্ষেপের ঘটনা নিয়ে মামলাটি তৈরি করা হয়েছে।
নেতানিয়াহু ও মসকোভিচের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, নির্যাতন, ইচ্ছাকৃতভাবে আহত করা, বেআইনিভাবে স্বাধীনতা হরণ, সম্পত্তির ক্ষতি, গুরুতর ডাকাতি এবং পরিবহনযান ছিনতাইয়ের অভিযোগ আছে। এ বিষয়ে বিচারমন্ত্রী গুরলেক মন্তব্য করেন, গাজায় সংঘটিত অপরাধগুলি চাপা দেওয়া বা দায়ীদের দায়মুক্তির সুযোগ দেওয়া হবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন