প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শ্রমিকদের অবরোধের প্রায় চার ঘণ্টা পর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল শুরু হয়েছে।
বেলা চারটার দিকে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর যান চলাচল শুরু হয়।
এর আগে দুপুর ১২টা থেকে লিংক রোডে যানবাহন চলাচল বন্ধ ছিল। ফলে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে, যা দুর্ভোগের সৃষ্টি করে।
পুলিশের সঙ্গে আলোচনা শেষে শ্রমিকেরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এ সময় বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্যরা যানবাহন চলাচলে সহায়তা করতে কাজ শুরু করেন।
পরে জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন