প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙ্গামাটিতে কিশোর, মাদক কারবার, মাদক সেবন ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ২১ জন কিশোর এবং ১৪ জন মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত রাঙ্গামাটি পৌরসভার রিজার্ভ বাজার, নাপ্পিঘাটা, মসজিদ মার্কেট, শান্তিনগর, পৌরসভা এলাকা, নিউ মার্কেট ও শহীদ মিনার এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানে আটক ২১ কিশোরের বিষয়ে তাদের পিতা-মাতা ও আত্মীয়-স্বজন সংশোধনের সুযোগ দেওয়ার অনুরোধ জানান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে ১৯ কিশোরের কাছ থেকে মুচলেকা গ্রহণ করে তাদের পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের জিম্মায় দেওয়া হয়েছে। এ বিষয়ে কোতয়ালী থানায় জিডি নং-১৫৫৮, তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. করা হয়েছে।
অন্যদিকে, মাদক কারবার ও মাদক সেবনের সঙ্গে জড়িত ১৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন