প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-এর ফেসবুক পেইজ থেকে এক সাংবাদিকের মৌলিক ভিডিওতে বেআইনী কপিরাইট ক্লেম দেওয়ায় চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক খবরের কাগজের বাউফল উপজেলার প্রতিনিধি মশিউর রহমান মিলনের পক্ষে নোটিশটি পাঠান উচ্চ আদালতের আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম শাহীন। বুধবার (১৯ আগস্ট) ডাকযোগে শাইখ সিরিজকে এ লিগ্যাল নোটিশটি পাঠানো হয়।
নোটিশ সূত্রে জানা যায়, বাউফলের সাংবাদিক মিলন গত ২৬ জুলাই তার ব্যক্তিগত ফেসবুক পেজে ‘চাঁদাবাজির অভিযোগ, সাংবাদিককে হাতে নাতেধরলো ভুক্তভোগী হিন্দু পরিবার’ ক্যাপশনে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওটি তিনি তার নিজস্ব মোবাইল ফোনে ধারণ করেছিলেন। ভিডিওটি পোস্ট করার পর দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পায়।
নোটিশে অভিযোগ করা হয়, গত চলতি মাসের ৮ আগস্ট চ্যানেল আই কর্তৃপক্ষ ফেসবুকের ‘রাইটস ম্যানেজার’ সিস্টেম ব্যবহার করে ওই ভিডিওটির ওপর মালিকানা দাবি করে কপিরাইট ক্লেম দেয়। পরে ফেসবুক ক্লেম আমলে নিয়ে ভিডিওটি বন্ধ করে দেয়। কোনোরকম যাচাই-বাছাই ছাড়া একজন সাংবাদিকের মৌলিক ভিডিওর ওপর কপিরাইট ক্লেম দেওয়া বেআইনী কাজ।
সাংবাদিক মিলনের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন বলেন, নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে ভিত্তিহীন কপিরাইট ক্লেম তুলে নিয়ে ভিডিওটি পুনরায় সচল করা, এই মানহানিকর ঘটনার জন্য সাংবাদিক মিলনের কাছে লিখিতভাবে ক্ষমাপ্রার্থনা এবং পেশাগত সম্মান হানি ও আর্থিক ক্ষতি হিসেবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ৭ দিনের মধ্যে এসব দাবি মেনে না নিলে প্রচলিত কপিরাইট আইন, সাইবার নিরাপত্তা আইন ও মানহানি আইনের অধীনে শাইখ সিরিজের বিরুদ্ধে উপযুক্ত আদালতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিক মিলন বলেন, কোনো রকম যাচাই-বাছাই ছাড়া আমার মৌলিক ভিডিওর ওপর এমন ভিত্তিহীন কপিরাইট ক্লেম দেওয়া চরম দায়িত্বহীনতার পরিচয়। এতে আমার সৃজনশীল কাজের স্বীকৃতি ও ফেসবুক থেকে সম্ভাব্য আয় থেকে বঞ্চিত হয়েছি। এতে আমার পেশাগত সুনামও মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন