প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মন্তব্য করেছেন যে, নারীদের যদি সুযোগ প্রদান করা হয়, তাহলে বিদেশে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল হবে।
তিনি শনিবার (৭ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এই আশাবাদ প্রকাশ করেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, নারী উদ্যোক্তারা বিশেষ কোনো সুবিধা চান না। তারা তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছেন। যেদিন সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা সত্যিকার অর্থে সমান অধিকার পাবেন, সেদিন দেশের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হবে।
তিনি আরও উল্লেখ করেন, দেশের নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের ব্যবহার বিদেশে বাড়ানোর জন্য মিশনগুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
নারীদেরকে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির সাথে যুক্ত না করলে, সরকারের লক্ষ্য অনুযায়ী অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে না। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে, নারী উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে হবে। এছাড়া, নারী উদ্যোক্তাদের ঋণ প্রদান প্রক্রিয়া সহজতর করার পাশাপাশি তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা প্রয়োজন, যোগ করেন শামা ওবায়েদ ইসলাম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন