প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ঘটেছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৯ জন।
সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে হাম এবং হামের উপসর্গ নিয়ে, বর্তমানে পর্যন্ত সারা দেশে ৭৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু ঘটেছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৯৮ জন।
একই সময়ে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৪ হাজার ৫৭৮ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ লাখ ১৮ হাজার ৫৭০ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১ হাজার ২৬ জন, যাদের মধ্যে ৯৭ হাজার ৫৩২ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এ বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৬২ জনের এবং আক্রান্ত হয়েছে ৬২ হাজার ৬১৮ জন।
এই হিসাব ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২০ জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ের নিরিখে করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন