প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরগুনায় জামিনের আবেদন নামঞ্জুর হওয়ায় বিচারকের প্রতি অশোভন আচরণ এবং আদালতে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে বশির নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। পাশাপাশি, তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
এই ঘটনা ঘটে বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। আদালত সূত্রে জানা যায়, বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলার শুনানি চলছিল। মামলাটির আসামি বশিরের জামিন আবেদন আদালত নামঞ্জুর করে। জামিন আবেদন খারিজ হওয়ার পর বশির আদালতে হট্টগোল শুরু করেন এবং বিচারক ও বিচারব্যবস্থা সম্পর্কে অশোভন মন্তব্য করেন।
আদালতের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বশির পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এবং সিদ্দিক নামের এক পুলিশ সদস্যকে মারধর করেন।
পরবর্তীতে, সরকারি কাজে বাধা প্রদান এবং কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে আদালত তাৎক্ষণিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে বশিরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন বিচারক মো. আসাদুজ্জামান।
বরগুনা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নুরুল আমিন জানান, বশিরের জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর তিনি আদালতে হট্টগোল শুরু করেন এবং বিচারক ও বিচারব্যবস্থা সম্পর্কে অশোভন মন্তব্য করেন। পরে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে থামাতে গেলে তিনি তাদের সঙ্গে মারধরে জড়িয়ে পড়েন। এ ঘটনায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন