প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে।
আজ শনিবার সকাল ৮টায়, লাশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় নিহতদের স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।
বিমানবন্দরে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা লাশগুলো নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করেন। এরপর স্বজনেরা লাশগুলো নিয়ে গ্রামের বাড়ি নওগাঁ ও নাটোরের দিকে রওয়ানা হন। এ সময় সৌদি প্রবাসীদের স্বজনেরা সরকারের কাছে সহযোগিতার দাবি জানান।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে নিহতদের দাফনের জন্য প্রত্যেককে ৩৫ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া তিন মাস পরে প্রতিটি পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে।
এর আগে ৯ আগস্ট, সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু ঘটে। এই ঘটনায় নিহতদের মধ্যে প্রথম দফায় ৯ জনের লাশ গত ২৭ আগস্ট দেশে আনা হয়েছিল। বাকি সাতজনের লাশ আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।
ডিএনএ পরীক্ষায় শনাক্ত হওয়া সাত বাংলাদেশি হলেন—নওগাঁ সদর উপজেলার মো. শাহিন, আত্রাই উপজেলার মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মো. মাসিদুল সরদার সজীব ও মো. সাগর আলী এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার মোহাম্মদ শামীম ও মো. সাব্বির হোসেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন