প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই। অপরদিকে, ইরানও ‘যুদ্ধ নয়, শান্তিও নয়’-এমন পরিস্থিতি মেনে নিতে রাজি নয়। দুই পক্ষের এই অনড় অবস্থানের মধ্যে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ কি দীর্ঘমেয়াদি অচলাবস্থায় পৌঁছেছে?
ট্রাম্প ইঙ্গিত করেছেন যে, যুদ্ধ শেষ করতে ওয়াশিংটনের তেমন কোনো তাড়া নেই। তিনি গত সপ্তাহের শেষ দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। তাদের টাকা আমাদের কাছে আছে, শত শত বিলিয়ন ডলার, আর তাদের প্রণালীও আমাদের দখলে!’
এ সময় তিনি পারস্য উপসাগরকে উন্মুক্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করা হরমুজ প্রণালীর কথা উল্লেখ করেন। একই পোস্টে ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ডেমোক্র্যাট-শাসিত শহরগুলোতে তার ভাষায় ‘দুর্নীতি ও অপরাধ’ মোকাবিলায় পুরোপুরি মনোযোগ দেয়ার নির্দেশ দেন। তবে ইরানের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন ভ্যান্স। তার নেতৃত্বে আলোচনার ফলেই জুনে স্বল্পস্থায়ী যুদ্ধবিরতি হয়েছিল।
তবে সাম্প্রতিক সময়ে যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্য পরস্পরবিরোধী। গত সপ্তাহের শুরুতে তিনি বলেছিলেন, সামরিকভাবে যুদ্ধ ‘কার্যত শেষ হয়ে গেছে’। একই সঙ্গে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে আবারও হামলা শুরু করতে ‘বিনা দ্বিধায়’ থাকবেন বলেও জানান তিনি।
ট্রাম্পের এই বক্তব্য ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে তার রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর এসেছে। ভ্যান্স এই পরাজয়ের জন্য অজনপ্রিয় যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ এবং এর অর্থনৈতিক প্রভাবকে দায়ী করেছেন। বিশেষ করে জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
যুদ্ধ কোন দিকে এগোতে পারে এবং দীর্ঘদিন ধরে চলা সংঘাতের পরিণতি কী হতে পারে, তা নিয়ে বিশ্লেষকদের মতামত ও ইতিহাসের অভিজ্ঞতা তুলে ধরেছে আল জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন