প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা, ২৬ নভেম্বর, ২০২৬ : বিনামূল্যের ড্রাইভিং প্রশিক্ষণের জন্য সরকারি অর্থায়নে পরিচালিত এই কর্মসূচির মধ্যে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
শুধু তাই নয়, প্রশিক্ষণ শুরু হওয়ার ৩০ দিন পর প্রত্যেক প্রশিক্ষণার্থীর ভাতা পাওয়ার কথা থাকলেও, ড্রাইভিং লাইসেন্সের চূড়ান্ত পরীক্ষার সময় তাদের কাছ থেকে অতিরিক্ত ২ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সরকারি প্রশিক্ষণ কর্মসূচির বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগের প্রেক্ষিতে খুলনা বিআরটিসি ও বিআরটিএ কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে এই অভিযান চালানো হয়।
অভিযানে অংশ নেন দুদকের উপ-সহকারী পরিচালক মহসিন আলী, শামীম রেজা ও হাসিবুর রহমান।
অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মহসিন আলী বাসসকে জানান, বিআরটিসির চার মাসব্যাপী ড্রাইভিং ও বেসিক রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে অর্থ আদায়ের অভিযোগ পেয়েছে দুদক।
অভিযোগ অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্সের চূড়ান্ত পরীক্ষার সময় প্রত্যেক প্রশিক্ষণার্থীর কাছ থেকে অতিরিক্ত ২ হাজার ৫০০ টাকা করে নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রতিটি ব্যাচে ১০০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। সরকারি নিয়ম অনুযায়ী, চার মাসের এই প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার কথা। প্রশিক্ষণার্থীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়ার বিধান নেই। বরং প্রশিক্ষণ শুরুর ৩০ দিন পর প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ভাতা দেওয়ার কথা রয়েছে।
মহসিন আলী আরও জানান, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বিআরটিএর চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সুযোগ পান। কিন্তু সেই পরীক্ষার সময়ই অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
সরকারি নিয়মে বিনামূল্যের প্রশিক্ষণ এবং ভাতা দেওয়ার বিধান থাকার পরও কেন প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হলো, তা খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন