প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বরাবরের মতো পাসের হারে ছাত্রীরা এগিয়ে রয়েছে। তবে জিপিএ-৫ এর ক্ষেত্রে ছাত্ররা বেশি সাফল্য অর্জন করেছে। এবারের পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন উত্তীর্ণ হয়েছে।
এই উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন, এবং তাদের পাসের হার ৫৬.৩১ শতাংশ। অন্যদিকে, ছাত্রদের মধ্যে ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন পাস করেছে, যার পাসের হার ৪৭.৭৫ শতাংশ।
এছাড়া, এবারে মোট ৪০ হাজার ৮৪ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে ২০ হাজার ৩৬৩ জন ছাত্র এবং ১৯ হাজার ৭২১ জন ছাত্রী রয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়।
তবে উল্লেখ্য, এবারের পাসের হার গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। চলতি বছরের গড় পাসের হার ৫২.১২ শতাংশ। ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী। এই হিসাবে, এবারের পাসের হার ৬.৭১ শতাংশ কমেছে এবং জিপিএ-৫ এর সংখ্যা ২৯ হাজার ১৩ জন হ্রাস পেয়েছে।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা ৯ সেপ্টেম্বর শেষ হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন