প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে ঢলে পড়ছে তরুণ মোহাম্মদ শামিম আহমেদ। মাত্র দুটি অবুঝ সন্তান এবং অল্প বয়সের স্ত্রীকে নিয়ে এখন সম্পূর্ণ দিশেহারা তার পরিবার। অসহ্য রোগ যন্ত্রণায় প্রায় দুই বছর ধরে ঘরের বিছানায় ছটফট করছেন তিনি, কিন্তু অর্থের অভাবে থমকে গেছে তার জীবন ও প্রয়োজনীয় চিকিৎসা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের ‘থালের তলে’ গ্রামের বাসিন্দা শামিম আহমেদ একসময় একটি মোটর ডিপার্টমেন্টে কাজ করে সংসারের জীবিকা নির্বাহ করতেন। কর্মঠ এই তরুণের উপার্জনেই পরিবারটির মুখে হাসি ফুটত। কিন্তু প্রায় দুই বছর আগে হঠাৎ এক অজানা রোগে আক্রান্ত হয়ে তিনি কর্মক্ষমতা হারিয়ে ফেলেন।
রোগমুক্তির আশায় পরিবার ও স্বজনরা মিলে তাকে সুনামগঞ্জ, সিলেট ও ঢাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছেন। দীর্ঘ দুই বছরের টানা চিকিৎসায় শামিমের জমানো সঞ্চয়, নিজের উপার্জনক্ষম গাড়ি এবং শেষ সম্বল ভিটেমাটির জমিটুকু বিক্রি করে পরিবারটি আজ সম্পূর্ণ নিঃস্ব।
পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছেন, শামিমের কলিজার নিচে গভীর ক্ষত বা ঘা তৈরি হয়েছে। বর্তমানে সে ময়মনসিংহে উন্নত চিকিৎসা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। চিকিৎসকদের মতে, মাত্র ১ থেকে ১.৫ (দেড়) লক্ষ টাকা জোগাড় করা গেলেই তার প্রয়োজনীয় চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠা সম্ভব। কিন্তু সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব পরিবারের পক্ষে এই সামান্য অর্থ জোগাড় করাও এখন অসম্ভব হয়ে পড়েছে।
অসহায় শামিমকে নতুন জীবন ফিরিয়ে দিতে এবং তার ফুটফুটে দুটি অবুঝ সন্তানকে পিতৃহারা হওয়া থেকে বাঁচাতে সমাজের বিত্তবান ব্যক্তি, দেশ-বিদেশের প্রবাসী ভাই-বোন ও সামাজিক দাতব্য সংস্থাগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আকুল আকুতি জানানো হয়েছে।
সাহায্য পাঠানোর ঠিকানা ও যোগাযোগ:
বিকাশ / নগদ / মোবাইল নম্বর: 01721-526532
যোগাযোগের ঠিকানা: গ্রাম: থালের তল, ইউনিয়ন: পলাশ, উপজেলা: বিশ্বম্ভরপুর, জেলা: সুনামগঞ্জ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন