প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হবিগঞ্জ শহরের পোদ্দারবাড়ি এলাকা থেকে পুলিশ ট্রাকভর্তি ভারতীয় কসমেটিকসসহ দুইজনকে আটক করেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ট্রাকসহ তাদের আটক করা হয়। বিষয়টি শনিবার সকালে নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।
আটককৃতদের মধ্যে রয়েছেন ট্রাকচালক সেলিম এবং তার সহকারী শিপন।
পুলিশের তথ্য অনুযায়ী, মহাসড়কে র্যাব, বিজিবি ও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা থাকায় চোরাকারবারিরা বাইপাস ও আঞ্চলিক সড়ক ব্যবহার করছে। শুক্রবার রাতে ভারতীয় কসমেটিকস বোঝাই একটি ট্রাক দ্রুতগতিতে বহুলা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় পুলিশ গোপন সূত্রে খবর পায়। এরপর ট্রাকটি আটক করে তল্লাশি চালানো হয়।
এ সময় ট্রাক থেকে কার্টনভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। পুলিশ জানায়, আটক ট্রাকচালকদের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে যে, জব্দ করা মালামাল বহুলা গ্রামের সোহেল আহমেদ চৌধুরী ও কুমিল্লার বাসার আহমেদের। জব্দ করা কসমেটিকসের বাজারমূল্য প্রায় ৭৮ লাখ টাকা।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক মন্তব্য করেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো চোরাকারবারিকে ছাড় দেওয়া হবে না।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন