প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাঠে উপস্থিত থাকবেন। তার উপস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বৃহৎ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্টেডিয়ামের নিরাপত্তায় এফ ১৬ যুদ্ধবিমান, সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত স্নাইপার এবং হাজারো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
রোববার দিবাগত রাতে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে শিরোপার লড়াইয়ে। ম্যাচটিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা শ্রেণির বিশেষ অনুষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়েছে।
নিরাপত্তার অংশ হিসেবে স্টেডিয়ামের আশপাশের আকাশসীমায় অস্থায়ী উড্ডয়ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষিদ্ধ আকাশসীমা পর্যবেক্ষণে থাকবে এফ ১৬ যুদ্ধবিমান এবং স্টেডিয়ামের ছাদে অবস্থান নেবেন স্নাইপাররা। নিরাপত্তা কার্যক্রমে সহযোগিতা করবে এফবিআইসহ একাধিক ফেডারেল সংস্থা।
হোয়াইট হাউস দর্শকদের ম্যাচ শুরুর অন্তত চার ঘণ্টা আগে স্টেডিয়ামে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। অতিরিক্ত নিরাপত্তা তল্লাশির কারণে প্রবেশে সময় লাগতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, এই নিরাপত্তা ব্যবস্থা প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তার সমপর্যায়ের। তার মতে, এটি সুপার বোলের চেয়েও বড় আয়োজন।
নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশ করা একটি ছোট বেসামরিক বিমানকে যুক্তরাষ্ট্রের এফ ১৬ যুদ্ধবিমান বাধা দিয়েছে। এছাড়া টুর্নামেন্ট চলাকালে স্টেডিয়ামের আশপাশে উড়তে থাকা শত শত অননুমোদিত ড্রোনও জব্দ করেছে কর্তৃপক্ষ।
ম্যাচ শেষে ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন দলের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন বলেও আয়োজকরা জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন