প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপন বৈঠকের অভিযোগ বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে নাকচ করতে গিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারের নিয়োজিত সচিব পদমর্যাদার এক ব্যক্তিকে ‘ফালতু লোক’ বলে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে অসত্য বক্তব্য দেওয়া ওই ব্যক্তির বরাতে জাতীয় সংসদে বক্তব্য দেওয়া অত্যন্ত অনভিপ্রেত।
বুধবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের প্রেক্ষিতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান এই মন্তব্য করেন।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বক্তব্যে ইঙ্গিত করেছিলেন যে, একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে ভিনদেশি সংস্থার গোপন বৈঠকের সম্পর্ক সাম্প্রতিক অস্থিরতার পেছনে রয়েছে কি না।
জামায়াত আমির স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের কড়া জবাব দিতে গিয়ে বলেন, বলা হয়েছে ভিনদেশি গোয়েন্দা সংস্থার সাথে একটি দলের বোঝাপড়া হয়েছে। সেই দলটা কে—তা স্পষ্ট করা হোক।
তিনি বলেন, একজন ব্যক্তি ২৪ ঘণ্টা আমাদের পেছনে খেদমত দিয়ে যাচ্ছেন, আমরা তাকে কোনো বেতন বা মজুরি দিতে পারছি না বলে দুঃখিত। তিনি সন্ধ্যায় একটা বলেন, রাতে একটা বলেন, পরের দিন সকালে একটা বলেন, দুপুরে একটা বলেন—এটা উনি অনবরত চালিয়ে যাচ্ছেন। সেই রকম একটা ফালতু লোককে রেফার করে যদি বলা হয় এবং আমাদেরকে ইঙ্গিত করা হয়, তবে ৩৫০ সদস্যের এই হাউজে দাঁড়িয়ে স্পষ্টভাবে বলছি—কোনো দেশের কোনো এজেন্সির সাথে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই।
তিনি জোর দিয়ে বলেন, জামায়াতে ইসলামী একটি স্বাধীন রাজনৈতিক দল এবং রাজনৈতিক প্রতিপক্ষ বা বন্ধুদের সঙ্গে রাজনৈতিক আলোচনা হতে পারে, কিন্তু কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার কোনো প্রশ্নই ওঠে না।
পাল্টা আক্রমণ করে ডা. শফিকুর রহমান বলেন, যারা জামায়াতকে নিয়ে এমন অভিযোগ তুলছেন, তাদের নিজেদেরই বরং বিভিন্ন এজেন্সির সঙ্গে বৈঠক করার এবং বিদেশে গিয়ে তাদের সামনে অতীতের পররাষ্ট্রনীতির ভুল স্বীকার করে বক্তব্য দেওয়ার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। তাই অমূলক অভিযোগ তোলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখার আহ্বান জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন