প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের জন্মদিন আজ, ২৭ অক্টোবর। এই বিশেষ দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মী, বন্ধু এবং ভক্তরা। তবে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার শুভেচ্ছাবার্তায় উঠে এসেছে তাদের দীর্ঘদিনের বন্ধুত্বের স্মৃতি, পুরোনো দিনের গল্প এবং একে অপরের প্রতি শ্রদ্ধার কথা।
তৌসিফের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে স্পর্শিয়া কিছু ছবি প্রকাশ করেছেন। ছবিগুলোর মধ্যে রয়েছে তাদের কৈশোরের সময়ের কিছু মুহূর্ত, পাশাপাশি সাম্প্রতিক সময়ের ছবিও রয়েছে। পুরোনো ছবিতে দুজনের চেহারা ও সাজপোশাকের পরিবর্তন দেখে বোঝা যায়, সময়ের সঙ্গে তারা কতটা বদলে গেছেন।
শুভেচ্ছাবার্তায় স্পর্শিয়া জানান, ২০০৯ সাল থেকে তাদের বন্ধুত্বের শুরু। কৈশোর থেকে বর্তমান সময় পর্যন্ত দীর্ঘ পথচলায় তৌসিফ তাকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করেছেন। বন্ধুর পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাওয়ার বিষয়টিও তাকে গর্বিত করে বলে উল্লেখ করেন এই অভিনেত্রী।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক অটুট রয়েছে বলে জানান স্পর্শিয়া। তিনি কামনা করেছেন, তৌসিফের জীবনের আগামী দিনগুলো আরও সুন্দর হোক এবং তিনি যেন তার প্রাপ্য সবকিছু অর্জন করতে পারেন।
উল্লেখ্য, তৌসিফ মাহবুবের জন্ম ভোলায় হলেও তিনি বেড়ে উঠেছেন ঢাকায়। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে তার যাত্রা শুরু হয়। ২০১৩ সালে নির্মাতা আদনান আল রাজীবের ‘অলটাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তৌসিফ। পরবর্তী সময়ে একের পর এক নাটকে অভিনয় করে ছোট পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন