প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ থেকে ২০২৬ সালের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হচ্ছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে ফরম পূরণ করা যাবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত।
বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য প্রার্থীরা এই সুযোগ গ্রহণ করতে পারবেন। এছাড়া, দ্বিতীয় বর্ষের পরীক্ষার সঙ্গে প্রথম বর্ষের অনুত্তীর্ণ বিষয়ে পরিপূরক পরীক্ষায় অংশ নিয়ে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।
ফরম পূরণের নির্ধারিত সময়ের পর ১০ নভেম্বর পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার অর্থ জমা দেওয়ার সুযোগ থাকবে। পরীক্ষার্থীপ্রতি বোর্ড কর্তৃক নির্ধারিত ফি ৪০০ টাকা এবং একাডেমিক ট্রান্সক্রিপ্টের জন্য ৮০ টাকা। কেন্দ্র ফি বাবদ অতিরিক্ত ৪৫০ টাকা দিতে হবে।
শিক্ষার্থীদের কাছ থেকে তালিকাভুক্ত ফির অতিরিক্ত অর্থ আদায় নিষিদ্ধ করেছে বোর্ড। যদি এ ধরনের অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, প্রবেশপত্রে ভুল থাকলে পরীক্ষা শুরুর পূর্বে ৫০০ টাকা জমা দিয়ে সংশোধনের ব্যবস্থা করতে হবে। যেসব পরীক্ষার্থী বহিষ্কারের নির্ধারিত সময় পার হয়নি এবং দুইয়ের বেশি বিষয়ে অকৃতকার্য, তারা আবেদনের জন্য যোগ্য হবেন না। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে প্রকাশ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন