প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ২৭ অক্টোবর, ২০২৬ : সালাম এয়ার চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে। আগামীকাল বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই রুটের প্রথম ফ্লাইট পরিচালিত হবে। প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট চলবে এবং যাত্রীদের সাড়া পাওয়া গেলে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।
ওমানের ধোফার প্রদেশের রাজধানী সালালাহতে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী বসবাস ও কাজ করেন। তারা নির্মাণশিল্প, কৃষি, বাগান ব্যবস্থাপনা, ফলমূল ও শাকসবজির ব্যবসা, মৎস্য আহরণ এবং সালালাহ ফ্রি জোনের বিভিন্ন কারখানায় কাজ করেন। এই প্রবাসীদের জন্য সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে সালাম এয়ার।
এখন পর্যন্ত সালালাহগামী বাংলাদেশি যাত্রীদের ওমানের রাজধানী মাসকাট হয়ে গন্তব্যে যেতে হতো, যা যাত্রার সময় ও খরচ দুটিই বৃদ্ধি করত। নতুন ফ্লাইট চালু হলে চট্টগ্রামসহ আশপাশের অঞ্চলের প্রবাসীদের যাতায়াত আরও সহজ হবে।
সালাম এয়ারের চট্টগ্রাম বিমানবন্দরের এয়ারপোর্ট সার্ভিসেস ম্যানেজার শাহনাজ আলম বলেন, "সালালাহকে নতুন হাব হিসেবে গড়ে তুলেছে সালাম এয়ার।" তিনি আরও জানান, এ হাব থেকে সৌদি আরবের জেদ্দা, ভারতের কালিকট ও বাংলাদেশের চট্টগ্রামকে নতুন গন্তব্য হিসেবে যুক্ত করা হচ্ছে।
শাহনাজ আলম জানান, চট্টগ্রাম-ওমান রুটে আগে সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করত সালাম এয়ার। এর মধ্যে দুটি ফ্লাইট এখন চট্টগ্রাম-সালালাহ রুটে চলবে এবং বাকি ১২টি ফ্লাইট চট্টগ্রাম-মাসকাট রুটে চলবে। এসব ফ্লাইটে এয়ারবাস এ৩২১ উড়োজাহাজ ব্যবহার করা হবে।
সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রীদের ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে কমে যাবে। আগে ট্রানজিটসহ সালালাহ পৌঁছাতে ১০ থেকে ১২ ঘণ্টা বা তারও বেশি সময় লাগত। সরাসরি ফ্লাইটে সময় লাগবে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘণ্টা।
চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালী অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ ওমানে বসবাস করেন। তাদের অনেককে আগে ঢাকা হয়ে মাসকাট, এরপর সালালাহ যেতে হতো। নতুন ফ্লাইট চালু হলে তাদের দীর্ঘ পথ ঘুরে যাওয়ার ভোগান্তি কমবে।
সালাম এয়ারের চট্টগ্রামের ব্যবস্থাপক রিজুয়ানুল ইসলাম জানান, প্রতি বুধবার রাত ১০টা ৫৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানের সালালাহর উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে। গন্তব্যে পৌঁছাতে মোট সময় লাগবে ৬ ঘণ্টা ২০ মিনিট। প্রাথমিকভাবে ১৮০ আসনের আধুনিক উড়োজাহাজ দিয়ে এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে এবং সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার ২৯৪ টাকা।
সালাম এয়ারের প্যাকেজ অনুযায়ী, সর্বনিম্ন ৩৯ হাজার ২৯৪ টাকার ভাড়ায় ৫ কেজি কেবিন ব্যাগেজ, ৪১ হাজার ৫৩৪ টাকায় ১৫ কেজি চেক-ইন ও ৫ কেজি হ্যান্ড ব্যাগেজ এবং ৪২ হাজার ৫০০ টাকার প্যাকেজে ২০ কেজি চেক-ইন ও ৫ কেজি হ্যান্ড ব্যাগেজ নেওয়ার সুবিধা রাখা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন