প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রিয়াদের প্রধান আর্থিক ও বাণিজ্যিক অঞ্চলে হামলার ফলে আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন তথ্য দিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী।
বার্তা সংস্থা এএফপিকে এক প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন, ‘কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের (কেএএফডি) আরামকো টাওয়ারে হামলা চালানো হয়েছে।’
অন্য দুই প্রত্যক্ষদর্শীও ভবনটিতে ক্ষতি হতে দেখার কথা জানিয়েছেন।
আরেকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আরামকো টাওয়ারের একাধিক তলায় ক্ষয়ক্ষতি হয়েছে; কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে এবং ভবনটির বাইরের অংশের কিছু জায়গায় ক্ষতির চিহ্ন স্পষ্ট।
তবে সৌদি সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট সৌদি আরবের চলমান অর্থনৈতিক ও সামাজিক সংস্কার কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ চিহ্ন। এই এলাকায় রয়েছে সুউচ্চ কাচের অট্টালিকা, বিলাসবহুল দোকান এবং সবুজ এলাকা।
এলাকাটিতে আবাসিক ভবনও রয়েছে এবং এখানে একটি বড় মেট্রো স্টেশনও রয়েছে, যেখানে সকালের ব্যস্ত সময়ে প্রচুর মানুষের সমাগম ঘটে।
ইয়েমেনের দীর্ঘকালীন গৃহযুদ্ধ ২০২২ সালে একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে সাময়িকভাবে থেমে ছিল। কিন্তু গত জুলাইয়ে সেই যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।
এর আগে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো এবং সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে হুথিরা।
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন