প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ শুক্রবার (৩ জুলাই), ১৮ মহররম ১৪৪৮ হিজরি। আজ মহররম মাসের তৃতীয় জুমা। এই উপলক্ষে, মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববিতে জুমার নামাজে ইমামতি করবেন দুই বিশ্বখ্যাত আলেম ও কারি।
মসজিদে হারামে আজ জুমার নামাজ পড়াবেন শায়েখ আবদুল্লাহ আওয়াদ আল-জুহানী। তিনি ১৯৭৬ সালের ১৩ জানুয়ারি সৌদি আরবের মদিনায় জন্মগ্রহণ করেন। মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কোরআন অনুষদে স্নাতক ডিগ্রি এবং উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
২০০৭ সালের জুলাই মাসে তিনি মসজিদে হারামের ইমাম হিসেবে দায়িত্ব পান। এরপর ২০০৮ সালের রমজান থেকে নিয়মিতভাবে তারাবির নামাজেও ইমামতি করে আসছেন। এর আগে, তিনি মসজিদে নববি ও মসজিদে কিবলাতাইনের ইমাম হিসেবেও কার্যের দায়িত্ব পালন করেছেন। সুমধুর কোরআন তিলাওয়াতের জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত।
অন্যদিকে, মসজিদে নববিতে আজ জুমার নামাজে ইমামতি করবেন প্রবীণ আলেম ও বিশ্বখ্যাত কারি শায়েখ আলী ইবনে আবদুর রহমান আল-হুজায়ফী। তিনি ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আইনবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে, আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক আইন বিষয়ে স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
১৯৭৮ সালে তিনি মসজিদে কুবার ইমাম ও খতিব হিসেবে ছিলেন এবং ১৯৭৯ সালে মসজিদে নববির ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে, তিনি মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কোরআন তিলাওয়াতে বিশ্বব্যাপী সমাদৃত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন