প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমার রাষ্ট্রকে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। তবে এই রায়ের প্রভাব সাবেক নেত্রী অং সান সু চি এবং সামরিক শাসক মিন অং হ্লাইংয়ের ওপর কিভাবে পড়বে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। খবরটি বিবিসির মাধ্যমে প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার আইসিজে মিয়ানমারের বিরুদ্ধে রায় প্রদান করে। রায়ের সময় আলোচিত ঘটনাগুলোর অধিকাংশই সু চির নেতৃত্বাধীন সরকারের সময়ে ঘটেছিল। এমনকি দ্য হেগে মিয়ানমারের পক্ষে প্রাথমিক আইনি লড়াইয়ের নেতৃত্বও দিয়েছিলেন তিনি।
২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর হামলা চালানো সেনাবাহিনীর কার্যক্রমের ওপর সু চির নিয়ন্ত্রণ ছিল খুবই সীমিত। তবে তিনি সেনাবাহিনীর কর্মকাণ্ডের সমালোচনা করেননি। বরং সহিংসতার সংবাদ প্রকাশকে তিনি ‘ভুল তথ্যের হিমশৈল’ হিসেবে অভিহিত করেছিলেন।
সু চি সেনাবাহিনীর সঙ্গে অত্যন্ত জটিল সম্পর্ক সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। ওই বাহিনীর প্রধান মিন অং হ্লাইং ছিলেন, যিনি রোহিঙ্গাদের ওপর হামলার নির্দেশ দিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে এই সামরিক প্রধানই অভ্যুত্থানের মাধ্যমে সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করেন এবং তাকে কারাবন্দি করেন।
সেনাবাহিনীর সমালোচনা করতে না পারার পেছনে রাজনৈতিক বাস্তবতা ভূমিকা রাখতে পারে। তবে রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধ এবং আইসিজের রায় সু চির ভাবমূর্তিতে স্থায়ীভাবে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, রায়ের সবচেয়ে বড় প্রভাব পড়ার কথা মিন অং হ্লাইংয়ের ওপর। বর্তমানে বিতর্কিত সামরিক শাসক হিসেবে ক্ষমতায় থাকা এই ব্যক্তি ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর অভিযান চালানো বাহিনীর প্রধান ছিলেন। ২০২১ সালের অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অঙ্গনে নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছেন তিনি। এই অবস্থায় আইসিজের রায় তার জন্য নতুন চাপ সৃষ্টি করতে পারে।
তবে আইসিজে বলেছে, ২০১৭ সালের সেপ্টেম্বরের শুরুতে রোহিঙ্গাবিরোধী অভিযানের সময় মিন অং হ্লাইংয়ের দেওয়া উসকানিমূলক বক্তব্যগুলো গণহত্যায় উসকানিমূলক বিদ্বেষমূলক বক্তব্যের পর্যায়ে পড়ে—এমন প্রমাণ আদালত পায়নি।
তবুও ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে মিন অং হ্লাইংকেই সবচেয়ে বেশি দায়ী বলে মনে করা হচ্ছে। তবে বিশ্বের অধিকাংশ দেশে তার ভাবমূর্তি ইতোমধ্যে নেতিবাচক। ফলে নতুন এই রায়ে তা কতটা বদলাবে, তা নিয়ে সংশয় রয়েছে। একই সঙ্গে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী এশিয়ার কিছু দেশের কাছে হেগের এই রায় খুব বেশি গুরুত্ব নাও পেতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন