প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। নতুন কর্মস্থলে যোগদানের জন্য বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে যোগদান করতে নির্দেশ প্রদান করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। এই আদেশে সই করেছেন উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলী।
আদেশে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়ের স্বার্থে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। বদলির আদেশ অনুযায়ী, কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে মহাপরিদর্শক, নিবন্ধন কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে হবে।
এছাড়া, বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের জন্য প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারির জন্য মহাপরিদর্শক, নিবন্ধনকে অনুরোধ জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন