প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনের গভীরে হামহাম জলপ্রপাতসংলগ্ন সিতাব জলধারা থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে যৌথ উদ্ধারকারী দল। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উদ্ধারকৃত মরদেহটি লোকালয়ে নিয়ে আসা হয়।
সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কয়েকজন মাছ শিকারি মোকাম টিলা সংলগ্ন সিতাবের পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় প্রশাসনকে খবর দেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীপ তালুকদারের তত্ত্বাবধানে কমলগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও বন বিভাগের সদস্যরা রাতের বেলায় উদ্ধার অভিযান শুরু করেন। দুর্গম পাহাড়ি পথ ও ঘন বনাঞ্চল অতিক্রম করে দীর্ঘ সময় পায়ে হেঁটে অভিযান চালাতে হয়। স্থানীয়দের সহযোগিতায় কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে মরদেহটি উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসা হয়।
উদ্ধারকারীরা জানিয়েছেন, মরদেহটি বেশ কিছুদিন আগের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর। তবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, পাহাড়ি ঢল ও পানির প্রবল স্রোতে মরদেহটি উজান থেকে ভেসে আসতে পারে।
উদ্ধার অভিযানে ইউএনও সন্দীপ তালুকদার, ওসি কমর উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন। স্থানীয়ভাবে সহযোগিতা করেন চাম্পারায় চা-বাগানের ব্যবস্থাপক রাহেল রানা, ইউপি সদস্য সজয় কিশোর যাদবসহ স্থানীয় বাসিন্দারা।
কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন বলেন, ‘মরদেহটি থানায় আনা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনানুগ প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন