প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে। চলতি বছরে প্রায় সাড়ে ৫ কোটি গাছের চারা রোপণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, গাছের চারা রোপণ করা যথেষ্ট নয়, বরং রোপণের পর এসব চারার সঠিক পরিচর্যা নিশ্চিত করা আবশ্যক। গাছগুলো যখন বেড়ে উঠবে, তখন জলবায়ু পরিবর্তনের কারণে উদ্ভূত দুর্যোগের ঝুঁকি কমবে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকবে।
গতকাল বুধবার সকালে বাগেরহাটের মোংলা সরকারি কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী নিজ হাতে গাছের চারা রোপণের মাধ্যমে মোংলা সরকারি কলেজ কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। চারা রোপণের পর তিনি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এরপর শেখ ফরিদুল ইসলাম মোংলা পৌর পানি সরবরাহ প্রকল্পের পুকুর পাড়ে বৃক্ষরোপণ করেন। তিনি সরকারি টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজ, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয় এবং সেন্ট পলস উচ্চ বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ কে এম রব্বানী, উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
প্রতিমন্ত্রী বলেন, বৃক্ষরোপণ কার্যক্রমের সফলতার জন্য রোপণকৃত প্রতিটি চারার পরিচর্যা ও সংরক্ষণে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা সম্ভব হবে। তিনি এই কর্মসূচিতে স্থানীয় জনগণ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন