প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আগামী ১৩ সেপ্টেম্বর থাইল্যান্ড সফরে যাচ্ছেন চিকিৎসা ও সরকারি কাজে। সফরের পর তিনি ২০ সেপ্টেম্বর দেশে ফেরার পরিকল্পনা করেছেন।
এই তথ্যটি বৃহস্পতিবার রাতে মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক নিশ্চিত করেছেন। মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস জানান, থাইল্যান্ডে চিকিৎসার পাশাপাশি মন্ত্রী সরকারি কাজও সম্পন্ন করবেন।
টুকু গত ১ সেপ্টেম্বর রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি হন। তিনি সেখানে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিচ্ছেন। মন্ত্রী ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপেও ভুগছেন।
এর আগে ব্যাংককে চিকিৎসার সময় তার হৃদ্যন্ত্রের একটি রক্তনালিতে স্টেন্ট বা রিং বসানো হয়েছিল। এবারও তিনি সেখানে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করাবেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে গঠিত সরকারে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
এর আগে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময়ও টুকু বিদ্যুৎ ও জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং পরে ২০০৬ সালে কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন