প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের মিরসরাইয়ে দীর্ঘ ২৭ বছর দায়িত্ব পালনের পর এলাকাবাসী মসজিদের ইমামকে বিদায় জানায়। বিদায়কালে এক লাখ টাকা উপহারের পাশাপাশি ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শেখেরতালুক জামে মসজিদের ইমাম মাওলানা হুমায়ুন কবির চৌধুরী দীর্ঘ ২৭ বছর ধরে এই মসজিদে দায়িত্ব পালন করে আসছেন।
জুমার নামাজ শেষে মসজিদ কমিটি ও শেখেরতালুক এলাকার বাসিন্দাদের উদ্যোগে এই আয়োজন করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘ ২৭ বছর ধরে শেখেরতালুক জামে মসজিদে সুনামের সাথে ইমামতি করেছেন। অসুস্থতার কারণে শুক্রবার মসজিদ প্রাঙ্গণে এক আবেগঘন বিদায় আয়োজনের মাধ্যমে তিনি শেষ কর্মদিবস পালন করেন।
প্রিয় ইমামকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানায় মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসী।
এসময় ইমামতি জীবনের অবসান উপলক্ষে মুসল্লী ও গ্রামবাসীর চোখে জল এসে যায় এবং তারা প্রিয় ইমামকে বিদায় জানাতে মসজিদের চত্বরে ভিড় জমায়।
আবেগজড়িত কণ্ঠে ইমাম মাওলানা হুমায়ুন কবির চৌধুরী বলেন, "জীবনের বড় একটি অংশ এ মসজিদে আর গ্রামের মানুষের সঙ্গে কেটেছে। আমি সারা জীবন দিনের খেদমতে নিয়োজিত ছিলাম। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।"
বিদায় অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক এস.এম সুমন বলেন, "এমন বিদায় সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনিও আমাদের এলাকার বাসিন্দা। অসুস্থতাজনিত কারণে উনাকে বিদায় দিতে হয়েছে। তিনি এলাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিলেন। ইমামের পরবর্তী জীবন ভালো কাটুক এই দোয়া করছি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন