প্রিন্ট এর তারিখঃ ২৭শে অক্টোবর, ২০২৬ইং; ০৫:৪৫ এম || প্রকাশের তারিখঃ ২৫শে অক্টোবর, ২০২৬ইং; ০৯:১২ পি.এম
নারীর গোসলের ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক নম্বর পলাতক আসামি মোঃ নাহিদকে (২০) গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহী।
শনিবার (২৪ অক্টোবর) বিকাল পৌনে ৪টায় নগরীর রাজপাড়া থানাধীন নাইচ কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার বিকালে এসআরবি-৫, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি জানায়, নাহিদ গোপনে এক নারীর গোসলের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতেন এবং একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ ১৯ অক্টোবর শাহমখদুম থানাধীন ভুগরইল পশ্চিমপাড়ায় ওই নারীর শ্বশুরবাড়িতে ধর্ষণের অভিযোগ ওঠে।
গ্রেপ্তারের পর অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"