প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী উল্লেখ করেছেন যে, উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চলছে।
তিনি মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরায় সর্বজনীন পূজা কমিটির শারদীয় দুর্গোৎসব মণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার আরও বলেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
তিনি উল্লেখ করেন, অত্যন্ত বর্ণিল পরিবেশে এবারের বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন হচ্ছে। তিনি বলেন, "পূজায় আমি হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে।"
এ সময়, বাংলাদেশে দুর্গাপূজার নিরাপত্তা ইস্যুতেও সন্তুষ্টি প্রকাশ করেন দিনেশ ত্রিবেদী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন