প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজদের দৌরাত্ম্য ও মহানগর শপিং কমপ্লেক্স দখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেছেন মার্কেটটির ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের এই বিক্ষোভে মার্কেটের চেয়ারম্যান আলহাজ আব্দুর রহমান চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারেরও আহ্বান জানান। একই সঙ্গে জানমালের নিরাপত্তা ও গাড়ি ভাঙচুরের হুমকির অভিযোগও করেন তিনি। বৃহস্পতিবার চাঁদাবাজি ও হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
মার্কেট কর্তৃপক্ষের অভিযোগ, গত বুধবার গোলাম মাওলা নামের এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন মহানগর শপিং কমপ্লেক্সের সামনে স্লোগান দিয়ে মার্কেট দখলের চেষ্টা করেন। এ সময় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
এ ঘটনায় বৃহস্পতিবার মার্কেট সমিতির পক্ষ থেকে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সমাবেশে আব্দুর রহমান বলেন, চাঁদাবাজদের কারণে পুরো গুলিস্তান এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তিনি বলেন, মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে এবং নির্বিঘেœ ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য কাজ করতে পারে, সে পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই ৫ আগস্টের পরিবর্তন এসেছে। তিনি উল্লেখ করেন, "চাঁদাবাজদের দৌরাত্ম্য প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন হয়নি।"
তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এসব চাঁদাবাজ কখনোই সরকারের শুভাকাক্সক্ষী হতে পারে না। বরং তাদের কর্মকাণ্ড দল ও সরকারের ভাবমূর্তিক্ষুন্ন করছে। অভিযুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আহ্বান জানান তিনি। চাঁদাবাজরা তার জানমালের ক্ষতি করার পাশাপাশি গাড়ি ভাঙচুরের হুমকি দিচ্ছে। একই সঙ্গে মার্কেট দখলেরও চেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, মহানগর শপিং কমপ্লেক্সের সব বৈধ কাগজপত্র রয়েছে। নিয়মিত সরকারকে ভ্যাট ও ট্যাক্স দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের পাশেই কীভাবে একটি মার্কেট দখলের চেষ্টা হয়। এ সময় গোলাম মাওলা, মাজাহার, দেলোয়ার হোসেন ও কামাল নামের ব্যক্তির পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন। অভিযুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন মার্কেটের পরিচালক মাসুদুর রহমান পারভেজ, শেখ শাকিল, আবু সাঈদ চৌধুরী হিমু, এরশাদসহ মার্কেটের ব্যবসায়ী ও কর্মকর্তা-কর্মচারীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন