প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাশিয়ার কেমেরোভো অঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে এর ১৭ জন আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার ইয়াগুনোভো গ্রামের নিকটে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনার সময় বিমানটিতে থাকা সকলেই প্রাণ হারিয়েছেন। তবে স্থানীয় গভর্নর ইলিয়া সেরেদিউক দুর্ঘটনার বিষয়টি জানালেও বিমানটির পরিচয় প্রকাশ করেননি।
মেসেজিং প্ল্যাটফর্ম ম্যাক্সে নিজের অফিসিয়াল চ্যানেলে দেওয়া এক বার্তায় সেরেদিউক জানান, স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
তিনি আরও উল্লেখ করেন, দুর্ঘটনাস্থলে একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে চিকিৎসাকর্মী, পুলিশ, জরুরি সেবা বিভাগের সদস্য এবং ন্যাশনাল গার্ডের সেনাদের মোতায়েন করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
প্রাথমিকভাবে জানা গেছে, বিধ্বস্ত বিমানটি আন্তোনভ এএন-১২ মডেলের। এটি সাইবেরিয়ার নোভোসিবিরস্ক থেকে ক্রাসনোয়ার্স্ক ক্রাইয়ের কানস্কের দিকে যাচ্ছিল।
এর আগে গত সেপ্টেম্বরে রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে প্রশিক্ষণ ফ্লাইটের সময় দেশটির একটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম কৌশলগত বোমারু বিমান বিধ্বস্ত হয়। এতে ছয়জন ক্রু সদস্য নিহত হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন