প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জয়পুরহাটের পাঁচবিবিতে দুইটি পৃথক মাদক বিরোধী অভিযান চলাকালীন গ্রাম পুলিশের বাড়ি থেকে তাজা গাঁজার গাছ ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুজনকে গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
শনিবার (২৭ জুন) রাতে উপজেলা ধরঞ্জী ইউনিয়নের পূর্ব উচনা ও বালিঘাটা ইউনিয়নের পুটার বিল এলাকায় এই অভিযান চালিয়ে গ্রেপ্তার ঘটানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন পূর্ব উচনা গ্রামের বাসিন্দা গ্রাম পুলিশ আমিন উদ্দিন (৪২) এবং বালিঘাটা ইউনিয়নের পুটারবিল গ্রামের লিটন (২৫)।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান জানান, জেলার পুলিশ সুপার সাহনাজ বেগমের নির্দেশনার আলোকে উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই প্রেক্ষিতে গ্রাম পুলিশ আমিনের বসত বাড়িতে গাঁজা চাষের বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়।
অন্যদিকে, এক পৃথক অভিযান চলাকালীন বালিঘাটা ইউনিয়নের পল্লী বিদ্যুৎ মোড় সংলগ্ন পুটারিল গ্রামে লিটনের বাড়িতে অভিযান পরিচালনা করে ১০ ইয়াবা ট্যাবলেট সহ তাকেও গ্রেপ্তার করা হয়।
এই ঘটনা সম্পর্কে থানায় মাদক মামলা করা আছে, জানিয়েছেন ওসি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন