প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপস্থিতির বিরুদ্ধে নিউইয়র্কের রাস্তায় বিক্ষোভ করেছেন সংস্কৃতি অঙ্গনের বেশ কিছু পরিচিত মুখ। নিউইয়র্ক পুলিশ ১০৩ জনকে আটক করেছে, তাদের মধ্যে অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজের অভিনেত্রী হান্নাহ আইনবাইন্ডারও রয়েছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের সদর দপ্তরের নিকটবর্তী ফার্স্ট অ্যাভিনিউতে শত শত অধিকারকর্মী অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেন। তাদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড, এবং তারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ এবং গাজায় সহিংসতা বন্ধের দাবিতে স্লোগান দেন।
এই বিক্ষোভে সুসান ও হান্নাহ ছাড়াও উপস্থিত ছিলেন ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’খ্যাত অভিনেত্রী সিনথিয়া নিক্সন, নাট্যকার টনি কুশনার, কৌতুকশিল্পী ক্যালেব হিয়ারন এবং লেখক গ্লেনন ডয়েলসহ বিনোদন অঙ্গনের আরও অনেক পরিচিত ব্যক্তি। ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘জিউয়িশ ভয়েস ফর পিস’-এর আহ্বানে তারা এই প্রতিবাদে অংশগ্রহণ করেন।
একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে অভিযান চালায় এবং পরে ১০৩ জনকে আটক করে পুলিশ ভ্যানে তুলে নেয়। আটককৃতদের মধ্যে সুসান সারান্ডন এবং হান্নাহ আইনবাইন্ডারও অন্তর্ভুক্ত ছিলেন।
সুসান সারান্ডন দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়ে আসছেন। অন্যদিকে, আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন হান্নাহ। তিনি উল্লেখ করেন, প্রতিবাদের কারণে তাদের আটকের ঘটনাটি যেন ফিলিস্তিন এবং দক্ষিণ লেবাননের মানুষের দুর্ভোগের দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
সিএনএন অবলম্বনে
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন