প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজারে ব্যবসায়ী দুরুদ মিয়া হত্যা মামলায় আদালত এক আসামির জন্য মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছেন। একই সঙ্গে সাতজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত সোমবার (১২ অক্টোবর) দুপুরে এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০০৮ সালের ১২ জুন সকালে মৌলভীবাজারের নাজিরাবাদের নারাইন পাশা গ্রামের ব্যবসায়ী দুরুদ মিয়া তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় একই গ্রামের সাদিক মিয়া সেখানে উপস্থিত হলে দুরুদ মিয়া তার পাওনা টাকা দাবি করেন। সাদিক মিয়া এতে ক্ষিপ্ত হয়ে দোকান থেকে বের হয়ে যান। পরে তিনি দলবদ্ধভাবে দোকানে ফিরে এসে ধারালো ছুরি দিয়ে দুরুদ মিয়াকে আঘাত করে পালিয়ে যান।
দুরুদ মিয়াকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় তার ছেলে মকবুল মিয়া সাদিক মিয়া ও অন্য সাতজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আজ দুপুরে জেলা ও দায়রা জজ আদালত সাদিক মিয়াকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং অপর সাতজনকে বেকসুর খালাস দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন