প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেপালের রসুয়া অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যার ফলে অন্তত ১৬২ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে প্রায় ৩০০ জন ভারতীয় নাগরিক রয়েছেন, যাদের অধিকাংশই মানসসরোবর তীর্থযাত্রী।
এ তথ্য বৃহস্পতিবার কাঠমান্ডুতে অনুষ্ঠিত এনডিটিভি ওয়ার্ল্ড অন্বীক্ষা সামিটে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন।
দুর্যোগের ভয়াবহতা তুলে ধরে খানাল বলেন, "কয়েক ঘণ্টার মধ্যেই একের পর এক শহর কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে।" তার দেওয়া প্রাথমিক হিসাব অনুযায়ী, রসুয়া অঞ্চলে এই বন্যায় ১৬২ জন নিহত হয়েছে। পাশাপাশি, হাজারো পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে এবং বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
নিখোঁজদের বিষয়ে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বলেন, "হাজারো পরিবার ঘর হারিয়েছে এবং এখন পর্যন্ত বহু মানুষ নিখোঁজ। আমরা এখনো দুর্যোগের পূর্ণ মাত্রা নিরূপণের চেষ্টা করছি।"
নিখোঁজ বিদেশি নাগরিকদের মধ্যে ভারতীয়দের সংখ্যা উল্লেখযোগ্য বলেও তিনি জানান। খানালের ভাষ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত এলাকার মধ্য দিয়ে মানসসরোবর যাত্রার জন্য বিদেশি নাগরিকরা যাতায়াত করেন। বর্তমানে প্রায় ৩০০ ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
তিনি আরও বলেন, নিখোঁজ বিদেশি নাগরিকদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের সঙ্গে নেপাল সরকার নিয়মিত যোগাযোগ রাখছে। বিদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাকে নেপালি নাগরিকদের নিরাপত্তার মতোই গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
সূত্র : এনডিটিভি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন