প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ত্রয়োদশ জাতীয় সংসদের মেয়াদকালেই ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রথম সভা শেষে তিনি এ তথ্য জানান। এ সভায় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্ব করেন।
আশরাফ উদ্দিন নিজান উল্লেখ করেন, সংসদকে যুগোপযোগী করার লক্ষ্যে ই-পার্লামেন্টে রূপান্তর একটি দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। সরকার কাগজবিহীন কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই প্রকল্প বাস্তবায়ন করতে চায়।
তিনি আরও জানান, এই উদ্যোগ বাস্তবায়িত হলে নাগরিকদের সরাসরি অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে। ফলে যেকোনো আইন পাস হওয়ার আগে নাগরিকরা স্বতন্ত্র মতামত দিতে পারবেন। প্রকল্পটি বাস্তবায়ন হলে বিভিন্ন খাতে কোটি কোটি টাকা সাশ্রয় হবে।
প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান জানান, প্রকল্পের আওতায় বেশ কয়েকটি সাবকমিটি কাজ করবে। ই-পার্লামেন্ট বাস্তবায়নে এস্তোনিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশের অভিজ্ঞতা গ্রহণ করা হবে। এসব দেশ ই-পার্লামেন্ট কার্যক্রমে অনেক এগিয়ে রয়েছে।
কমিটির সদস্য এবং রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, প্রকল্প বাস্তবায়নে সাইবার নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তিনি জানান, সাইবার সিকিউরিটি ইস্যু নিয়ে কমিটিতে আলোচনা হয়েছে এবং এই প্রকল্প বাস্তবায়নে সাইবার নিরাপত্তা নিশ্চিতে ইউএনডিপিসহ অন্যান্য সহযোগীরা সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।
এদিকে, ই-পার্লামেন্ট বাস্তবায়নে অভিজ্ঞতা অর্জনের জন্য বেলজিয়ামে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ অংশ নেবে বলে জানিয়েছেন কমিটির সদস্য এবং চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।
তিনি বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে যাদের বিভিন্ন প্রযুক্তিভিত্তিক কাজ দেয়া হয়েছিল, তারা সেগুলো সম্পূর্ণভাবে সম্পন্ন করেনি। এখন নতুন করে সরকারকে সেসব কাজ সম্পন্ন করতে হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন