প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর নতুন করে শুল্ক আরোপের নির্দেশ দেওয়ার পর দেশটির সঙ্গে বাণিজ্য আলোচনা আরও জোরদার করতে প্রস্তুত বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী কানাডার অনেক পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি উল্লেখ করে কার্নি সোমবার বলেন, ‘এটি যুক্তরাষ্ট্রের একতরফা বাণিজ্য পদক্ষেপের সর্বশেষ উদাহরণ। এর আগে যুক্তরাষ্ট্র কানাডা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো চুক্তি (সিইউএসএমএ) সরাসরি লঙ্ঘন করে একাধিক শুল্ক আরোপ করেছে।’
তিনি বলেন, বাণিজ্য সম্পর্কের পরিবর্তিত পরিস্থিতিতে বিরোধ নিষ্পত্তির জন্য কানাডা বিভিন্ন প্রস্তাব দিয়েছে এবং ওয়াশিংটনের সঙ্গে এসব আলোচনা আরও জোরদার করতে প্রস্তুত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন