প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬-এর প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে (ওসিএন্ডএস) বৃহস্পতিবার এই কুচকাওয়াজের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, এসজিপি, এসইউপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, যিনি জেনারেল অফিসার কমান্ডিং, লজিস্টিকস এরিয়া। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।
নবীন সৈনিকরা এই নান্দনিক ও চৌকস কুচকাওয়াজের মাধ্যমে সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের সদস্য হিসেবে দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে অর্ডন্যান্স কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও অবদানের কথা তুলে ধরেন। তিনি নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানান যে, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর পরিবর্তনশীল পরিবেশে দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে এবং দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।
পরে প্রধান অতিথি বিভিন্ন বিষয়ে কৃতিত্ব ও শ্রেষ্ঠত্ব অর্জনকারী নবীন সৈনিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য, প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটদের পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন