প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লা, ২৬ অক্টোবর, ২০২৬ : কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন, চৌদ্দগ্রাম পৌরসভার প্রকৌশলী বিভাগের কার্যসহকারী এবং বাতিসা ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএম সেলিম (৪৫)। অপরজন হলেন, মাদারিপুরের শিবচর উপজেলার শাহজাহান মিয়ার ছেলে ইমরান হোসেন (৩৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার সকালে জিএম সেলিম মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় সেলিমকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু ঘটে।
এর আগে, ভোরে মহাসড়কের ফাল্গুনকরা নামক এলাকায় চাকা মেরামত করার সময় পিকআপ চালক ইমরান হোসেনকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, সোমবার ভোরে মহাসড়কের ফাল্গুনকরা এলাকা থেকে নিহত চালকের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন