প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুর, ১৩ নভেম্বর ২০২৬ : চাঁদপুরবাসী ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে এবং উপকূলীয় অঞ্চলের সমস্যা ও সংকট নিরসনের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টায় শহরের নিউ ট্রাক রোডে দৈনিক কোকাস মোহনা কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। উপকূল ফাউন্ডেশন এবং চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী ইউনিটের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা উল্লেখ করেন, উপকূলীয় অঞ্চল হিসেবে চাঁদপুরের নদী এলাকার লোকজন দীর্ঘদিন ধরে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে আসছেন। বিশেষ করে চরাঞ্চলের বাসিন্দারা কমবেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন। দুর্যোগের সাথে সংগ্রাম করে আসা এসব মানুষের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় এখনও পিছিয়ে রয়েছে। তাদের জন্য সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসার প্রয়োজন রয়েছে।
বক্তারা আরও বলেন, দেশের দক্ষিণাঞ্চলের সম্পদ ও উৎপাদন দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১২ নভেম্বরের নিহতদের স্মরণে ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের বাসিন্দাদের বহু বছরের আকাঙ্ক্ষা হলো এই দিনটিকে ‘উপকূল দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া। বক্তারা সরকারের প্রতি এই আকাঙ্ক্ষা পূরণের আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি। সদস্য মো. মাসুদ আলমের সঞ্চালনায় উপকূলীয় এলাকার সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন গিটার শিল্পী দিলীপ ঘোষ, সাবেক ফুটবলার মিজানুর রহমান স্বপন, সংগঠনের সদস্য অ্যাডভোকেট চৌধুরী ইয়াসিন ইকরাম, দৈনিক আদি বাংলা পত্রিকার প্রধান সম্পাদক এমরান হোসেন রাজন, দৈনিক চাঁদপুর দিগন্তের যুগ্ম সম্পাদক কে এম সালাহউদ্দিন, চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়শা আক্তার রুপা এবং স্কুল শিক্ষক কামরুন্নাহার বিউটি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ও নাট্যজন মো. মাইনুল ইসলাম এবং সাংস্কৃতিক কর্মী নাহিদা আফরোজ প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন