প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন পক্ষ থেকে চাপ, ভয়-ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগ উঠেছে। এই পরিস্থিতির প্রতিবাদে শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন। তারা অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবি জানান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্ত্বর থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি।
এর আগে রাত সাড়ে ১১টা থেকে চুয়েটের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে স্বাধীনতা চত্ত্বরে জড়ো হতে থাকেন। পরে মিছিলটি চুয়েটের আবাসিক এলাকার গোলচত্ত্বর প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা চত্ত্বরে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান, অনলাইন ভিসি প্রত্যাখ্যান’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন।
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, "অনেকে মনে করতে পারেন আমাদের আন্দোলনে জনবল কমে যাচ্ছে। আজকের মিছিলের উপস্থিতিই তাদের এই মিথ্যা কথার জবাব।"
একই বর্ষের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ হিল গালিব বলেন, "আমাদের এই চলমান আন্দোলনে কতিপয় মহল হুমকি, ভয়ভীতি প্রদর্শন করছেন। পরিবারের সদস্যদের ক্ষতি করার চেষ্টা করছেন। আমরা তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, হুমকি দিয়ে আমাদের এই আন্দোলন দমানো যাবে না। আমাদের গণতান্ত্রিক দাবি একটাই, কুয়েটের অধ্যাপক ড. শরীফুল আলমকে উপাচার্য পদে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল চাই। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহাল চাই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন