প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের বিভিন্ন এলাকায় কর্তৃপক্ষ অন্তত ২৫টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে যাতে অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়।
মঙ্গলবারের (৩ নভেম্বর) জন্য এই ছুটি ঘোষণা করা হয়েছে। তবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানিয়েছেন, সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানায় যান। এর মধ্যে কিছু শ্রমিক নাওজোর, ভোগড়াসহ বিভিন্ন এলাকায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করার চেষ্টা করে। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এক পর্যায়ে শ্রমিকদের বিক্ষোভ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে অন্তত ২০ থেকে ২৫টি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
এদিকে, বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েকদিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকার শ্রমিকরা বিক্ষোভ, অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আসছিলেন। এসব ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া পুলিশের গাড়ি ও বিভিন্ন যানবাহন এবং কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন