প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরের তরুণ শিশু সাংবাদিক ও শিশু অধিকারকর্মী জয়া বণিক আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের ওয়েবসাইটে ২০২৬ সালের মনোনীতদের তালিকায় তার নাম প্রকাশ করা হয়। শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শিক্ষার প্রসারে তার অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এই মনোনয়ন দেওয়া হয়েছে।
নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু অধিকার সংস্থা কিডস রাইটস ফাউন্ডেশন প্রতিবছর শিশুদের অধিকার রক্ষা ও কল্যাণে অবদান রাখা শিশু-কিশোরদের এই পুরস্কারের জন্য মনোনীত করে।
জানা গেছে, জয়া বণিক গত চার বছর ধরে শিশুদের অধিকার রক্ষা ও সুরক্ষায় কাজ করে যাচ্ছেন। তিনি উপকূলীয় এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ এবং শিক্ষাবঞ্চনার বিরুদ্ধে মাঠ পর্যায়ে এবং অনলাইনে ব্যাপক সচেতনতা কার্যক্রম পরিচালনা করছেন।
জয়ার উদ্যোগ ও প্রচেষ্টার ফলে একাধিক বাল্যবিবাহ বন্ধ হয়েছে এবং অনেক পরিবারকে শিশুদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা সম্ভব হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে অসংখ্য মানুষের কাছে শিশু অধিকারের বার্তা তিনি পৌঁছে দিয়েছেন।
এছাড়া মাঠ পর্যায়ে কর্মশালা ও সম্প্রদায়ভিত্তিক নানা কার্যক্রম পরিচালনা করছেন জয়া। এসব উদ্যোগে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা এবং শিক্ষার প্রতি শিশুদের আগ্রহ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
জয়া বণিক বলেন, ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। ভবিষ্যতে আরো ব্যাপকভাবে শিশুদের নিয়ে কাজ করতে চাই।’
শিশুদের অধিকার, শান্তি ও কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখা শিশু-কিশোরদের কাজকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে প্রতিবছর এই পুরস্কার প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন