প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্কের জঙ্গল শীলকূপে বনভূমি দখল উচ্ছেদ করতে গিয়ে বন কর্মকর্তা-কর্মচারীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালত চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আব্দুল হামিদ শুনানি শেষে এই আদেশ দেন। একই মামলায় আদালত দুই নারী আসামির জামিন মঞ্জুর করেছেন।
কারাগারে পাঠানো চার আসামির মধ্যে রয়েছেন– শীলকূপ ইউপির ৯ নম্বর ওয়ার্ডের করলাশিয়া এলাকার মো. বোরহান (২৫), ইজ্জত আলী (৩৮), মো. এহছান (২৫) এবং মোস্তফা আলী (৪৫)। জামিনপ্রাপ্ত দুই নারী আসামি হচ্ছেন মামলার প্রধান আসামি মো. লিয়াকত আলীর স্ত্রী নাছিমা আক্তার (২৭) এবং ইজ্জত আলীর স্ত্রী আক্তারনী বেগম (৩০)।
এর আগে, গত ৩ নভেম্বর বাঁশখালী ইকোপার্কের জঙ্গল শীলকূপে সরকারি সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে মাটি কেটে বসতঘর নির্মাণের খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উচ্ছেদ অভিযানে গেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বনকর্মীদের কাজে বাধা প্রদান করে এবং তাঁদের ওপর হামলা চালানো হয়। এই হামলায় ঘটনাস্থলে ৬/৭ জন বনকর্মী আহত হন।
এ ঘটনায় গত ৮ নভেম্বর বাঁশখালী ইকোপার্কের ফরেস্ট রেঞ্জার ইসরাঈল হক বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। মামলায় লেয়াকত আলীসহ ৯ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন