প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হরমুজ প্রণালিতে দুটি পৃথক ঘটনায় অজ্ঞাত বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা (ইউকেএমটিও) মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।
প্রথম ঘটনায়, প্রণালিতে প্রবেশের সময় ৫০ হাজার টন ধারণক্ষমতার একটি কনটেইনারবাহী জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত করে। যদিও এতে জাহাজটির সামান্য ক্ষতি হয়েছে, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরবর্তীতে, জাহাজটি নিরাপদে তার যাত্রা অব্যাহত রাখে।
দ্বিতীয় ঘটনায়, হরমুজ প্রণালি থেকে বের হওয়ার সময় ১৯ হাজার টন ধারণক্ষমতার আরেকটি কনটেইনারবাহী জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হানে। এই ঘটনায়ও জাহাজটির সামান্য ক্ষতি হয়েছে। তবে কোনো নাবিক আহত হননি এবং জাহাজটি তার যাত্রা অব্যাহত রেখেছে।
দুটি ঘটনার পেছনে কী ধরনের বস্তু আঘাত হেনেছে এবং এর সঙ্গে কারা জড়িত, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন