প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘের উদ্যোগে বিভিন্ন আয়োজন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে এই পূজার আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তপন কুমার সরকার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সুব্রত কুমার দাশ, সহকারী প্রক্টর ও পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. মেরাজুল ইসলাম, সহকারী প্রক্টর নাজমুল হাসান, আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক অরিন্দম বিশ্বাসসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, ‘আমাদের সমাজে নানা বর্ণের, নানা ধর্মের, নানা পেশার মানুষ বসবাস করে আসছে। আমাদের প্রকৃতিতে যেমন বৈচিত্র্য আছে, তেমনি আমাদের সমাজেও বৈচিত্র্য রয়েছে। আর এই বৈচিত্র্যের মধ্য দিয়েই আমরা ঈশ্বর বলি, ভগবান বলি, আল্লাহ বলি কিংবা বিধাতা বলি, তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন। সবকিছু নিয়েই আমাদের পৃথিবী। এখানে সবারই নিজের মতো করে চলার অধিকার রয়েছে। শুধু তাকে স্মরণ করার পথ ভিন্ন, তবে আমাদের সেই ঈশ্বর একটাই। আজকের এই শ্যামাপূজা উদযাপন সফল হোক।’
পূজা উপলক্ষে প্রতিমা স্থাপন, দেবীর আরাধনা, প্রদীপ প্রজ্বালন, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। এছাড়া সাংস্কৃতিক সন্ধ্যায় শ্যামাসংগীত, নৃত্য ও নাটক পরিবেশন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন