প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন নওগাঁর একটি অজপাড়াগাঁ থেকে উঠে আসার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষা জীবন সম্পন্ন করেন। দরিদ্র পরিবারের সন্তান হিসেবে শাকিল মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষা অর্জন করলেও চাকরি জীবনে অনিশ্চয়তা তার সামনে হাজির হয়। চাকরি পাওয়ার জন্য তিনি বিভিন্ন দপ্তরে চেষ্টা চালান, কিন্তু দৃষ্টিহীন হওয়ায় কেউ তাকে চাকরি দিতে রাজি হয়নি। ফলে, তার স্বপ্নের চাকরি অধরাই থেকে যায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি লক্ষ্য করেন এবং তার উপদেষ্টা অ্যাড. রুহুল কবির রিজভীকে নির্দেশ দেন। রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সহযোগিতায় শাকিলের জন্য চাকরির ব্যবস্থা করেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা অ্যাড. রুহুল কবির রিজভী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির উপস্থিতিতে শাকিল হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা হিসেবে নিয়োগপত্র গ্রহণ করেন।
এ সময় ঢাকার গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, মো. জাহিদুল ইসলাম ধলু, সংসদ সদস্য এবং নওগাঁ সদর-৫ প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাড. রুহুল কবির রিজভীর এপিএস জাহেদুল আলম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন