প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর একান্ত সহকারী রিদওয়ানুল করিম চৌধুরী সায়েমসহ ৭৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার আনোয়ারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন উপজেলার জুইদণ্ডী এলাকার মো. হাসান। মামলায় ৭৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট ভোরে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় বাঁশখালী-চট্টগ্রাম সড়কে একদল লোক ব্যানার ও দেশীয় অস্ত্র নিয়ে ঝটিকা মিছিল বের করেন। মিছিলে উসকানিমূলক স্লোগান দেওয়া এবং সড়কে যানবাহন চলাচলে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে।
পুলিশ জানায়, মিছিলটির নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমান। এ ঘটনায় মো. সাইমন (২৩) ও রহিম উদ্দিন (৪২) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
মামলায় উল্লেখিত অন্য আসামিরা হলেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান (৩২), পটিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মন্নান (২৮), বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জোনাইদ খান (২৫), বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বোরহান (২৬), আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা রুকন উদ্দিন অভি (২৪), সাইফুল ইসলাম শামীম (৪২), মোঃ ফরিদ (৩২), বরুমছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ইদ্রিচ (৩৫), বারশত ইউনিয়নের সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন গফুর (৪৮), কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহজাদা মহিউদ্দিন (৫৫), দক্ষিণ জেলা ছাত্রলীগের রবিউল হায়দার (২৮), রায়পুরের সাবেক চেয়ারম্যান আমিন শরিফ (৬৫), ছাত্রলীগের সাবেক নেতা আহাকাম ইবনে জামিলমসহ (৪২) আরও অনেকে।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতদের এই নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন